মালদা

পথ চলতি শিশুকে গাড়ি চাপা, উত্তেজনা ইংরেজ বাজারের ঘোড়াপীড় এলাকায়

শুক্রবার বিকেলে মালদহ মানিকচক রাজ্য সড়কের ওপর বিমানবন্দরে কাছে পথচলতি এক শিশুকে গাড়ি চাপা দেয় একটি ছোটাহাতি গাড়ি। মৃত ঐ শিশুর নাম বিজয় মাহাত। খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায়। পরে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করার পাশপাশি ঘাতক গাড়িটিকে আটক করে বলে খবর। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ বেআইনী ভাবে প্রচুর গাড়ি চলাচল করছে এই রাস্তায়। প্রতিদিন এই এলাকাতে ঘটে চলেছে একের পর এক পথ দুর্ঘটনা। যদিও প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি। তবে বেশী উৎপাত ম্যাজিক ভ্যান এবং টোটোর। প্রাইভেট গাড়িতে বেআইনি ভাবে যাত্রী নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশ প্রশাসন সব দেখেও কি ভাবে চুপ রয়েছে এবং এত বেআইনি গাড়ি কেমন ভাবে অনুমতি ছাড়ায় চলাচল করছে তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।